শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

লংগদুতে সাংবাদিক মুছার মৃত্যুর এক বছর পূর্তিতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৪৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদুতে প্রেসক্লাবের সাবেক সভাপতি, মরহুম সাংবাদিক ওমর ফারুক মুছার মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

২৭মে (মঙ্গলবার) সকাল এগারোটায় উপজেলা হর্টিকালচার হলরুমে, লংগদু প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ইঞ্জিনিয়ার সামশুল আলম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর খন্দকার মতিউর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা এখলাছ মিঞা খান, বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মরণসভায় মরহুম ওমর ফারুক মুছার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লংগদু কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওবায়দুল্লাহ ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions