শিরোনাম
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৯৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। রবিবার রাত সাড়ে দশটার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুদারাঘাটের ৪ নম্বর রোডের নুরজাহান মঞ্জিলের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন সাধন। এ সময় মুখে মাস্ক পরা দুইজন দুর্বৃত্ত হঠাৎ করেই তার ওপর এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পুলিশ বলছে, হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে। সাধন ইন্টারনেট ব্যবসা করতো। হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক প্রতিহিংসা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions