শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

পদত্যাগ করাতে শেখ হাসিনার পা ধরেছিলেন রেহানা,তদন্ত প্রতিবেদন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪১৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে তার পা জড়িয়ে ধরেছিলেন ছোট বোন শেখ রেহানা। ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনে গিয়ে শেখ হাসিনার পা ধরেছিলেন তিনি।

আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিত এক তদন্ত প্রতিবেদন উপস্থাপনকালে এ তথ্য পাঠ করে শোনান।

এ সময় তিনি বলেন, ‘শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিবারের সদস্যরা তাকে বোঝানোর পর তিনি পদত্যাগে রাজি হন।
পরে শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে গোপনে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা।’

এদিকে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়। ১৫ মের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ায়, আদালত ২৫ মে দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন।
তবে তারা হাজির হননি। এরপর আদালত রেজিস্ট্রারকে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions