শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৪২ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

২৪মে (শনিবার) দুপুর ২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদার ঘোনা পল্লনের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ঐ এলাকার বাসিন্দা আজিজুল হক মাঝির ৪ বছর বয়সী ছেলে আবির হোসেন ও আদিল হোসেন।

স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদ চৌধুরী পুকুরের পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের চাচা এনামুল হক জানান, প্রতিদিনের মতো আবির ও আদিল বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা হঠাৎ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি তবে নিহত দুই জমজ শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions