শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বান্দরবানে মাটি খুঁড়ে পাওয়া গেল ‘লুট হওয়া’ ১৮ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৯৫ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কম্পানির তামাক ক্রয় কেন্দ্রের অফিস থেকে এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় গতকাল শনিবার ১৮ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুজনকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মারুফুল ওরফে আরিফ (৩৩), নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), আব্দুর রহিম (৩৬), সুজন (২৫) ও আনোয়ারা বেগম (৪৫)।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য মতে, শনিবার পৃথক দুটি অভিযানে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার দুই অভিযানে তিন লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করে পুলিশ। জানা যায়, ৯ মে ভোরে ডাকাতদল লামায় আবুল খায়ের টোব্যাকো কম্পানির অফিস থেকে এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার পরদিন লামা থানায় মামলা করা হয়।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, গতকাল দুটি স্থানে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা এবং এর আগে তিন লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions