শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ তিন জনের বিরুদ্ধে মামলার আবেদন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৩৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান, দুই কমিশনার এবং এক সচিবের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এই আবেদন করেন হারুন অর রশিদ নামের একজন নাগরিক। যাদেরকে মামলার আসামি করা হয়েছে- দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরি, কমিশনার মো. হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।

অভিযোগে বলা হয়, আসামিরা একাধিক গোপন বৈঠকের মাধ্যমে মিথ্যা অভিযোগ সৃষ্টির পরিকল্পনা করেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যা বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত। মূলত তারা খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা।

মামলার আইনজীবী মো. হোসেন আলী খান হাসান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেয়া হয়, যা আইনের পরিপন্থি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions