শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে কাঠ বোঝাই লড়ি উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ির সদর ইউনিয়নে আর্য্যপুর এলাকায় কাঠ বোঝাই ছয় চাকার গাড়ী উল্টে ৩ শ্রমিক নিহত এবং ২ আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ২টার দিকে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদো (৩৫)। আহতরা হলো– সুমন চাকমা (২৭), সোহেল চাকমা (৩২) ও দোলনেইয়ে চাকমা (৩০)।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও বাঘাইছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি ও ইউপি চেয়ারম্যান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কজইছড়ি সীমান্ত সড়ক থেকে লাকড়ি বোঝাই ৬ চাকার একটি ট্রাক্টর বাঘাইছড়ি উপজেলা সদরে যাচ্ছিল। আসার পথে আর্যপুর রাবার বাগান এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের খাদে গেলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। মূমুর্ষ চালক সহ বাকি দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্র পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions