শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ইউপিডিএফের সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় বৈঠক বাতিল করা হয়েছে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৪৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইউপিডিএফের সঙ্গে ঐকমত্য কমিশনের আগামী ১৭ মে, শনিবারের নির্ধারিত আলোচনাটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ঐকমত্য কমিশন সরাসরি কোনো ঘোষণা না দিলেও ঐকমত্য কমিশনের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী শনিবারে ঐকমত্য কমিশনে দুইটি রাজনৈতিক দলের সাথে বৈঠক নির্ধারিত থাকলেও আজ একটি রেখে ইউপিডিএফের সাথে অনুষ্ঠিতব্য বৈঠকটি বাতিল করেছে বলে সূত্র জানিয়েছে।

কয়েক দিন আগে জাতীয় সংসদ ভবনের ঐকমত্য কমিশনের কার্যালয়ে ইউপিডিএফের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ নিয়ে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ, সংবাদ সম্মেলন ও পথসভা করে।

এ বিষয়ে পৃথক পৃথকভাবে রাজধানীতেও প্রতিবাদে ফেটে পড়ে মানুষ। নানা মহল থেকে প্রশ্ন দেখা দেয়, ইউপিডিএফের মতো একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কীসের ভিত্তিতে ঐকমত্য কমিশন বৈঠক করল।

এই বৈঠকের মাধ্যমে তাদের একধরনের বৈধতা দেয়া হলো, যা আগামী দিনে রাষ্ট্রের জন্য নেতিবাচক বার্তা বয়ে আনবে। এ বিষয় ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর সভরেন্টি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাকসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রতিবাদে ফেটে পড়ে।

বিষয়টি নিয়ে সচেতন মানুষের প্রতিবাদী প্রতিক্রিয়া সরকারের উপর মহলেও আলোচনার জন্ম দেয়। ধারণা করা হচ্ছে, তারই অংশ হিসেবে ঐকমত্য কমিশনের ১৭ তারিখ শনিবারের নির্ধারিত কর্মসূচিতে দুটি দলের সঙ্গে আলোচনার কথা থাকলেও ইউপিডিএফের বৈঠকটি বাতল করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions