শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩০৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ শেষে বেলা ১১টার পর খালেদা জিয়া বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজায়’ রওনা দেন।

জনতার ভালোবাসায় সিক্ত হয়ে মঙ্গলবার (৬ মে) দুপুর দেড়টার দিকে তিনি বাসভবন ফিরোজায় পৌঁছান।

এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধু ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা। এর আগে বিমানবন্দর থেকে ফিরোজায় আসার পথে বিএনপির হাজারো নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ উঠবেন। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে তার বাসভবন ‘ফিরোজা’ও। বাসভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফিরোজার নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো।

এর আগে লন্ডনের গ্রিনিচ সময় গতকাল সোমবার বিকাল ৪টা ১০মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions