শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না অ্যাডহক কমিটি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪৮০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থগিত করেছে সরকার। বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাডহক কমিটিগুলো কোনও শিক্ষা প্রতিষ্ঠানে আর পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না।

রবিবার এ সংক্রান্ত অফিস আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের শিক্ষা বোর্ডগুলোকে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ এর প্রবিধি ৬৪ এর আওতায় এ বিভাগের ২০২৪ সালের ২১ নভেম্বরের স্মারক মোতাবেক যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওই সব অ্যাডহক কমিটি দ্বারা নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সব শিক্ষা বোর্ডকে অনুরোধ করা হলো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions