শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

আজ মাঠে নামছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮৯৬ দেখা হয়েছে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। সকাল ১০টায় শুরু হবে খেলা।

ডেস্ক রির্পোট:- আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রায় চার বছর পর টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে সিলেটে খেলবে দুই দল। যেখানে ফেভারিট হিসেবেই মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কিছু নয়। যদিও এখন দেখা হয় না ঠিক আগের মতো। রঙিন পোশাকে মাঝেমধ্যে দেখা হলেও টেস্টে দুই দলের শেষ দেখা হয় ২০২১ সালে, হারারেতে।

সেই দেখায় মাহমুদউল্লাহ রিয়াদের ১৫০ রানের ইনিংসে ভর করে ২২০ রানের জয় পায় বাংলাদেশ। তবে এই সেই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মাহমুদউল্লাহ।

ঘরের মাঠে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ২০২০ সালে খেলেছিল বাংলাদেশ। সেই টেস্টেও মুশফিকুর রহিমের দ্বিশতকে ভর করে ইনিংস ও ১০৬ রানের বড় জয় পায় স্বাগতিকেরা।

সব মিলিয়ে ২০০১ সাল থেকে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর মাঝে বাংলাদেশ জিতেছে ৮টি টেস্টে, জিম্বাবুয়ের জয় ৭টিতে ও ৩টি ম্যাচ ড্র হয়েছে।

জিম্বাবুয়ে সর্বশেষ জয় পায় ২০১৮ সালে। এই সিলেটেই স্বাগতিকদের হারায় তারা, যা ছিল এই ভেন্যুর প্রথম টেস্ট। তবে এবার আর কোনো ভুল করতে চায় না বাংলাদেশ। সিলেটেই লিখতে চায় প্রতিশোধের গল্প।

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর দুই দলের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন। ১২ ম্যাচ খেলে করেছেন ১ হাজার ২৩৯ রান। ১০ ম্যাচে ৮৮৩ রান করে দুইয়ে আরেক জিম্বাবুইয়ান হ্যামিল্টন মাসাকাদজা।

১০ ম্যাচে ৮৫৭ রান নিয়ে তিনে বাংলাদেশের মুশফিকুর রহিম, যা আরো বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে তার এই সিরিজে। ৮ ম্যাচে ৭৫৭ রান করা মুমিনুল হক সৌরভও আছেন এই সিরিজে।

মাত্র ৬ ম্যাচে ৪১ উইকেট শিকার করে এই দ্বৈরথে বল হাতে সবার সেরা তাইজুল ইসলাম। তিনি আছেন এবারের টেস্টেও। তবে নেই ৭ ম্যাচে ৩১ উইকেট নিয়ে দুইয়ে থাকা সাকিব আল হাসান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জ রোববার থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। সকাল ১০টায় শুরু হবে খেলা। আর ২৮ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে চট্টগ্রামে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক),মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions