শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে, ৭ দিনের শোক

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৩১৬ দেখা হয়েছে

সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তাই দেশের বিভিন্ন স্থান থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক খবর পাওয়া সম্ভব নয়। জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং সতর্ক করেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ডেস্ক রির্পোট:- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২,০২৮ জনে পৌঁছেছে বলে দেশটির জান্তা সরকারের বরাতে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল ও বিবিসি। এদিকে শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর আজ সোমবার থেকে মিয়ানমারে এক সপ্তাহব্যাপী শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম।

সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তাই দেশের বিভিন্ন স্থান থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক খবর পাওয়া সম্ভব নয়। জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং সতর্ক করেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

সোমবারও মিয়ানমারে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করা হয়েছে। সেই সাথে ব্যাংককে ধসে পড়া আকাশচুম্বী ভবনের ধ্বংসাবশেষে জীবনের চিহ্ন পাওয়া গেছে।

২০২১ সালে জান্তা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর ভয়াবহ গৃহযুদ্ধে জর্জরিত দেশটি এক শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্পের আঘাতে অনেকটা বিধ্বস্ত হয়ে পড়েছে। যুদ্ধের কারণে গৃহহীন অনেক মানুষের কাছে উদ্ধার কিংবা ত্রাণ পৌঁছানোর প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে।

ভূমিকম্পের পর মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনী এখনো বিভিন্ন গ্রামে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

থাইল্যান্ডের ব্যাংককে উদ্ধারকারীরা ভূমিকম্পে ধসে পড়া আকাশচুম্বী ভবনটি থেকে আরো এক লাশ উদ্ধার করেছে। ফলে থাইল্যান্ডজুড়ে মৃতের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া ধসে পড়া ভবনস্থলে এখনো ৭৫ জন নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে স্ক্যানিং মেশিন এবং স্নিফার কুকুর মোতায়েন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions