শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৬২ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) বিকালে খাগড়াছড়ি সদরের জিরোমাইলস্থ হর্টিকালচার পার্কে এ উপলক্ষ্যে আলোচনাসভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়। এ সময় গোয়াইছড়ি মৌজার হেডম্যান হ্লাপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।
এদিন সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের নব গঠিত কমিটিতে সভাপতি পদে নারী হেডম্যান জয়া ত্রিপুরাকে সভাপতি, ইখিন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও পূবালী ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্যের খাগড়াছড়ি জেলা শাখার ৩ বছর (২০২৫-২০২৭) মেয়াদী কার্যকরী কমিটির গঠন করা হয়। এছাড়াও সহ-সভাপতি হ্লামাপ্রু চৌধুরী, সহ-সভাপতি সমরিকা চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জলী ত্রিপুরা, কোষাধ্যক্ষ সুমনা ত্রিপুরা-কে আগামী ৩ বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।
এ সময় বক্তারা বলেন, সমাজের জন্য কাজ করতে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। পুরুষদের উপর নির্ভরশীল না হয়ে নারীদেরকেও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য কংজ প্রু মারমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিউটেড পরিচালক ঞ্যোহ্লা মং, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, বিশিষ্ট সমাজসেবক ধীমান খীসা, আলোর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমাসহ বিভিন্ন মৌজার নারী হেডম্যান ও কার্বারীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions