শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

আন্তর্জাতিক নারী দিবসে দুর্গম পাহাড়ে ব্যতিক্রমী আয়োজন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৮৩ দেখা হয়েছে

বান্দরবান:- আজ আন্তর্জাতিক নারী দিবস। পাহাড়েও পালিত হয়েছে এই দিবসটি। তবে ব্যতিক্রমীই ভাবে নারী দিবস পালন করেছে বেসরকারি সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি ( বিএনকেএস) ও ডিয়াকোনিয়া প্রতিষ্ঠানটি। দীর্ঘ বছর পর এমন ব্যাতিক্রমী আয়োজন করায় খুশি পাহাড়ের প্রতিটি নারীরা।
আজ শনিবার থানচি বলীপাড়া ইউনিয়নের নাইংক্ষ্যং পাড়ার সাঙ্গু নদীর ঘাটে দিবসটি উপলক্ষ্যে পাহাড়ের নারীদের নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিয়াকোনিয়া বাংলাদেশ অর্থায়নের বেসরকারী উন্নয়ন সংস্থা ‘বলীপাড়া নারী কল্যাণ সমিতি’ (বিএনকেএস) আয়োজনে নারী দিবসের ব্যতিক্রমীই উদ্যেগ কর্মসূচি বাস্তবায়ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা। এছাড়াও থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, বিএনকেএস উপ নির্বাহী পরিচালক উবানু মারমাসহ নারী পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।
এই দিবসটি উপলক্ষ্যে দুর্গম উপজেলা থানচি বলিপাড়া ইউনিয়নের নাইক্ষ্যং পাড়া গ্রামে নারীদের এমন ব্যতিক্রমীই আয়োজনে উৎসব মুখরিত হয়ে উঠে সাঙ্গু নদী চর। আগমন ঘটেছে শতাধিক উৎসুক জনতা। পাহাড়িয়া নারীরা এই দিবসটিকে ঘিরে প্রতিযোগিতায় মেতে উঠেছে।
এদিকে নৌকা বাইচ প্রতিযোগিতায় ৪টি ও সাতার প্রতিযোগিতায় ২টি দল পাহাড়ে বসবাসরত শতাধিক নারীরা অংশ নেন। অনুষ্ঠানে নিজেদের ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পড়ে ব্যতিক্রমী এমন আয়োজনে উচ্ছ্বাসিত এলাকার মানুষ ও প্রতিযোগীরা। এই নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নাইক্ষ্যং পাড়া দল ও সাতারে মাপ্রুচিং মারমা। পরে প্রতিযোগিতাদের পুরষ্কার তুলে দেন অতিথিরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions