শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

রাবিপ্রবির ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-অপারেশন ডেভিল হান্টে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংগঠক বিশ্বজিৎ শীলকে (২৬) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ শীলকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. শাহেদ পারভেজ।

ওসি (তদন্ত) শাহেদ পারভেজ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার দিকে জেলা শহরের আসামবস্তি বাজার থেকে ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ শীলকে আটক করা হয়। আজ (বৃহস্পতিবার) সন্ত্রাস বিরোধী আইনের আইনের মামলায় আদালত সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, রাবিপ্রবি শাখা ছাত্রলীগের সংগঠক বিশ্বজিৎ শীল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৯-২০ সেশনের স্নাতকের (সম্মান) ছাত্র। রাঙ্গামাটি জেলায় সে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার অনুসারী হিসেবে পরিচিত। বর্তমানে প্রকাশ চাকমাও গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের আরেক সংগঠক ও জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেপ্তার করে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions