শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কৃষক দল-শ্রমিক দল সংঘর্ষ, আহত ৫

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কৃষক দল-শ্রমিক দল সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চৌমহনী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, সোমবার রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কৃষক দল- শ্রমিক দলের মধ্যে কোন্দলের সূত্রপাত থেকে সংঘর্ষের ঘটনার রূপ নেয়। পরে উভয় সংগঠনের নেতা-কর্মীরা উপজেলার চৌমহনী এলাকায় এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় দলের পাঁচজন আহত হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পার্শ্ববর্তী খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অপর দু’ জন বাঘাইছড়ি উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূলত দলীয় কোন্দল থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানান ওসি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions