শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৭ দেখা হয়েছে

বান্দরবানে:- বান্দরবানে গলায় ফাঁস গিয়ে রুম্পা দাশ (৩০) নামে এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন এবং পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল সৌরভ দাশ ঢালী (৩২) এর স্ত্রী বলে জানা যায়। রুম্পা দাশের বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামীসহ দুই শিশু বাচ্চাকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন রুম্পা দম্পতি। প্রতিদিনের ন্যায় রবিবার রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ সন্তানদের নিয়ে এক রুমে ও রুম্পা দাশ আলাদা রুমে ঘুমাতে যায়। পরে তার দুই শিশু বাচ্চাসহ স্বামী ঘুমিয়ে পড়লে কোন এক এসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রুম্পা দাশ। পরদিন সকালে স্বামী ঘুমতে উঠে ডাকাডাকি করলে দরজা না খুললে সন্দেহ হলে দরজা খুলে দেখে রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, গলায় ফাঁস দিয়ে রম্পা দাশ নামে নারী আত্মহত্যা করেছে। সে বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে এখনো জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions