শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৫

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট- ফেনীতে একটি পিকআপভ্যানের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-ফেনী মহাসড়কের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহীপুর হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ওসি হারুনুর রশিদ বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, পিকআপভ্যানটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions