শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

১৬ হাজার কোটি টাকা জব্দ করেছে বিএফআইইউ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট;- ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দুই হাজার বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এসব অ্যাকাউন্টে জমা আছে ১৬ হাজার কোটি টাকা। পুরো অর্থই সংস্থাটির জালে আটকা রয়েছে। বিএফআইইউ’র সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, ১১৫ জন রাজনৈতিকভাবে প্রকাশ্য ও তাদের সাথে জড়িত ৩৭৮ জন ব্যক্তির মোট দুই হাজারের বেশি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই অ্যাকাউন্টগুলোতে ১৬ হাজার কোটি টাকা জমা রয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৯৫ টি রিপোর্ট আইন প্রয়োগকারী সংস্থাকে পাঠানো হয়েছে।

এ তালিকায় আর্থিক খাতের অনিয়মে আলোচিত এস আলম, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য, সাবেক মন্ত্রী, এমপি, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions