শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

ডেভিল হান্ট: রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক নেতা আটক

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- অপারেশন ডেভিল হান্টে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের বনরূপা কাটাপাহাড়ের নিজবাসা থেকে তাকে আটক করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইদুজ্জামান পাপ্পু রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগঠক ও সভাপতি প্রার্থী ছিলেন।

পাপ্পু রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার সুজন ও জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

এর আগে গত কয়েকদিনের অভিযানে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ৯ নেতা-কর্মী আটক করেছিলো পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions