শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বান্দরবানের রুমায় বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ড

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৩ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে মংশৈপ্রু পাড়া বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও ‌ সাবেক মেম্বার চাইখেউ মারমা বলেন, তার বাবা বেঁচে থাকতে নিজেদের উদ্যোগে বিহারটি নির্মাণ করেছিলেন। পুরোনো এ বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডে সব মিলে কমপক্ষে ১০ লাখ টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বৌদ্ধ বিহারের পাশাপাশি সেখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালিত একটি পাড়া কেন্দ্রও আগুনে পুড়ে গেছে।

বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ইন্দ্রাবংশ ভিক্ষু বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিহারের বৈদ্যুতিক তার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তখন আমার শিষ্য রান্নাঘরে ছিলেন।

রুমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, তবে ওই দুর্গম এলাকায় গাড়ি চলাচলের কোনো সড়ক ব্যবস্থা না থাকায় যাওয়া সম্ভব হয়নি। তবে খবর নিয়েছি, এর মধ্যে পাড়ার লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধান করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions