শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

সাফজয়ী নারী ফুটবলারের হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াকে ‘হত্যা’ ও ‘ধর্ষণে’র হুমকির নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফেডারেশন।

বাফুফের এক বিজ্ঞপ্তিতে হুমকির ঘটনার নিন্দা জানানো হয়েছে৷ সেখানে বলা হয়, ‘দেশের প্রতিনিধিত্বকারী কোনো খেলোয়াড় কখনো কটূক্তি শুনতে চায় না। ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাফুফে বদ্ধপরিকর।’

কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্বের ইস্যুতে কয়েক দিন ধরে টালমাটাল বাফুফে। বাটলার পদত্যাগ না করলে খেলা ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন ফুটবলাররা। এ ঘটনায় বাফুফে একটি কমিটিও গঠন করেছিল। এমন পরিস্থিতির মধ্যেই সুমাইয়া পেয়েছেন হত্যা ও ধর্ষণের হুমকি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ এক স্ট্যাটাসে হুমকির কথা জানিয়েছেন সাফজয়ী এই নারী ফুটবলার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions