শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

বান্দরবান থেকে অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে অপহৃত সাত শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনীর দল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

সাত শ্রমিক হলেন মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় তথ্যমতে জানা যায়, শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে লামা উপজেলার লুলাইন এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধার অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, উদ্ধার সাত শ্রমিককে বাগানের মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

এর আগে গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে একদিন পর অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions