শিরোনাম
যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনায় অনন্য উদ্যোগ হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের সংসদে ১০টি সংসদীয় কমিটি গঠন বন্যা, ভূমিধসের কারণে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করেছে নেপাল ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি– জাতিসংঘে আইরিন খান জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ২ রাঙ্গামাটির লংগদুতে রোহিঙ্গা সন্দেহে নারীসহ ৯ জন আটক ৫ সেপ্টেম্বরের সরকারবিরোধী রোড মার্চ ঘিরে হুঁশিয়ারি,‘গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা নেই, জানমালের ক্ষতি হলে ব্যবস্থা’— মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

বান্দরবানে বিজিবি’র অভিযানে সাড়ে তিন একর পপি ক্ষেত ধ্বংস

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে সাড়ে তিন একর নিষিদ্ধ পপিক্ষেত ধ্বস করেছে ৫৭ বিজিবি।

রবিবার দুপুরে রেমাক্রী ইউনিয়নের দূর্গম সীমান্তবর্তী লইক্রী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আকিব জাভেদ।

বিজিবি জানায়, সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় পপি চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি। ৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আকিব জাভেদের নির্দেশনায় নায়েক মো. আবু সাঈদ নেতৃত্বে ১০ জন সদস্যের একটি টহল দল অভিযানে নেতৃত্ব দেয়। এসময় সীমান্তবর্তী লইক্রী দুর্গম পাহাড়ি এলাকায় সাতটি স্থানে অভিযান চালিয়ে সাড়ে তিন একর নিষিদ্ধ মাদক উৎপাদনে কাঁচামাল পপিক্ষেত ধ্বস করা হয়। যার বাজারের মূল্যে ১ কোটি ৫ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আকিব জাভেদ বলেন, গোপন সংবাদ পেয়ে সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ পপিক্ষেত ধ্বংস করা হয়েছে। পাহাড়ের এসব নিষিদ্ধ পপিক্ষেত ধ্বস করতে বিজিবি অভিযান অব্যহত রয়েছে ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions