শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

নতুন পরিচয়ে মিথিলা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬০৮ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- দুই বাংলায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাফিয়াথ রশিদ মিথিলা। নতুন খবর হলো, এবার বিচারকের দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। দীপ্ত টিভিতে শুরু হওয়া নতুন অভিনয়শিল্পী ও রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারী খোঁজার মিশন ‘দীপ্ত স্টার হান্ট’। ‘দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড় পর্দার সুপারস্টার!’ এই আহ্বান সামনে নিয়েই মূলত এই ‘স্টার হান্ট’র যাত্রা শুরু হয়। ইতিমধ্যে এই শো’র প্রথম পর্বের অডিশন শেষ হয়েছে। গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ের অডিশনও শেষ হয় । আর সেখানেই বিচারকের আসনে ছিলেন মিথিলা। তিনি ছাড়াও এই দায়িত্ব পালন করছেন অভিনয়শিল্পী তারিক আনাম খান এবং পরিচালক শিহাব শাহীন। এই শো’য়ে সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং বড় পর্দার সিনেমায় কাজের সুযোগ পাবেন। এ ছাড়া, তারা কাজী মিডিয়া’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন। এর আগে সোমবার রিয়েলিটি শো এর প্রথম পর্বে প্রতিযোগীরা তাদের অভিনয়ের দক্ষতা প্রদর্শন করেছেন। যেখানে জুরি বোর্ডের দায়িত্বে ছিলেন- সমু চৌধুরী, নাজনীন নাহার চুমকি, গৌতম কৈরি, রোজি সিদ্দিকী, শাহেদ আলি সুজন, অনিমেষ আইচ, আজিজুল হাকিম। মিথিলা বলেন, এই শোয়ের পরিকল্পনা ভালো লেগেছে। আশা করছি খুব এক্সাইটেড কিছু হতে চলেছে। দর্শকদের ভালো লাগবে নিশ্চয়ই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions