শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

বান্দরবানে অস্ত্রসহ ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৭ দেখা হয়েছে

বান্দরবান;- বান্দরবানের লামা থেকে অস্ত্রসহ মংএনু মারমা (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় জনতা। মংনু মারমা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালানোর সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে সন্ত্রাসী দলের সদস্যরা ওই এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন জনের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে।

কেয়াজুপাড়া পুলিশ ক্যাম্পের আইসি আতিকুর রহমান জানান, সকালে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের তিন সদস্য লম্বাঘোনা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার চালাতে সেখানে যায়। পরে স্থানীয় জনতা একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে সেখানে মংএনু অস্ত্রসহ ধরা পড়েন এবং বাকি দু’জন পালিয়ে যান। এ সময় মংএনুর কাছ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা পুলিশের কাছে হস্তান্তর করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions