শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়িতে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায়ে ছেলে খোকন মজুমদারকে গ্রেফতার করেছে পুলিম। আজ বুধবার দুপুরে পৃুলিশ সুপারের কার্যালয় থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বাবাকে পিটিয়ে আহত করার পর সোমবার রাতে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দূর্ঘটনায় আহত বলে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হওয়ায় চট্টগ্রামের থানা পুলিশের সহায়তায় মানিকছড়ি থানার পুলিশ অভিযুক্ত খোকন মজুমদারকে ঐদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে গ্রেফতার করে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী রিনা মজুমদার খোকন মজুমদারকে বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেছে । ইতোমধ্যে গ্রেফতারকৃত আসামী খোকন মজুমদার বাবাকে পিটিয়ে হত্যার দায় শিকার করেছে।হত্যায় ব্যবহৃত লোহার রড বাড়ির পাশ^বর্তী বাঁশ ঝাড় থেকে উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, সোমবার গভীর রাতে মানিকছড়ির মূয়রখীল এলাকায় ছেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। বাবা ও ছেলের মধ্যে বিরোধের জেরে ছেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions