শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

রাঙ্গামাটির বাঘাইছড়িতে জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মদিন পালিত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মদিন যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। সকালে বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে বিকেলে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতউল্লাহ খাজা, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। কিন্তু গত ১৬ বছরে আওয়ামী লীগ অপশাসনের মাধ্যমে পুরোনো কায়দায় গণতন্ত্রকে কবর দিয়েছে। সংবিধানকে ক্ষত বিক্ষত করে বাকশাল কায়েমের অপচেষ্টা করছে। কিন্তু গণতন্ত্রকামী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনার সকল ষড়যন্ত্র ধুলিষ্যাত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions