শিরোনাম
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

মেডিকেলের ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। এবার প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫।

মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন ৬০ হাজার ৯৫ জন।

সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি ) বিকেল ৪টার পর এই ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

যেভাবে জানা যাবে মেডিকেল ভর্তির ফল

আবেদনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফলবিষয়ক তথ্য প্রকাশ করা হবে।

পাশাপাশি যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।

এবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) ভর্তি নীতিমালা অনুসারে, দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি-নাতনির ৫ শতাংশ কোটা এবং মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions