শিরোনাম
কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন পাকিস্তানের অনুরোধে মুহূর্তে বদলে গেলেন ট্রাম্প, ইসলামাবাদের লাভ, ভারতের জন্য কী বার্তা ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের দাপুটে জয় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান ও বাংলাদেশ, ভুল তথ্যের বিরুদ্ধে ইরানী দূতাবাসের সতর্কতা

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের হামলায় ৩ বাঙালি যুবক আহত, টাকা ও মোবাইল ছিনতাই

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের হামলায় ৩ মোটরসাইকেল আরোহী বাঙালি যুবক আহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন ও টাকা।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ১০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, পানছড়ি উপজেলার দমদম গ্রামের মোহাম্মদ আজাদ হোসেন বাবু (২২), কলোনি পাড়ার মো. সোহাগ (২৩) ও মধ্যনগরের আব্দুর রহিম (২৪)।

আহত আমজাদ হোসেন বাবু জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি শহর থেকে কাজ শেষ করে তারা তিনজন মোটরসাইকেলে পানছড়িতে বাড়ি ফিরছিলেন। লতিবান ব্রিজ এলাকায় পৌছলে ৬-৭ জন পাহাড়ি যুবক তাদের রোধ করে
আইডি কার্ড চায়। দুইজন আইডি কার্ড দেখাতে পারলেও অপরজন দেখাতে না পারায় তাদের এলাপাথাড়ি মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

পানছড়ি থানার ওসি জসীমউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে পানছড়ি হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, সন্ত্রাসীরা তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে।। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সুস্থ হলে অভিযোগ পাওয়া মাত্র পুলিশ ঘটনা তদন্তে কাজ করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions