শিরোনাম
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে–ডনাল্ড ট্রাম্প ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পাহারায় সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্যসহ  আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৮ লাখ সদস্য প্রস্তুত ১০ সংস্থা থেকে ২৮ হাজার পর্যবেক্ষক সক্ষমতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন,বিএনপি গত ১ ফেব্রুয়ারি সিইসির কাছে অভিযোগ জানায় ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার বিদ্যুৎ-জ্বালানি খাতসহ তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি,জড়িত বেনজীর নাফিসার প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

বান্দরবানে জমিতে কাজ করতে গিয়ে এক নারী গুলিবিদ্ধ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ দেখা হয়েছে
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

বান্দরবান:- বান্দরবানের রোয়াংছড়িতে জমিতে কাজ করতে গিয়ে উমেপ্রু মারমা (৩৪) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে সে বিষয়ে জানা যায়নি।

আজ সোমবার সকালে তাছাড়া ইউনিয়নের হেমাগ্রী পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে গুলির আওয়াজ শুনতে পান এলাকাবাসীরা। ঘটনাস্থলে গিয়ে দেখেন গুলিবিদ্ধ হয়ে এক নারী জমিতে পড়ে আছে। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।

আহতের ভাই ক্যচিং নু বলেন, গতকাল গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন। ভোরে জমিতে কাজ করতে যাওয়ার সময় তার গায়ে গুলি লেগে মাটিতে পড়ে যান। গ্রামবাসীরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।

তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা বলেন, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়েছি কাজ করতে যাওয়ার সময় এক নারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক শুভ্র মুকুল বলেন, কাজ করতে গিয়ে এক নারী গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পেয়েছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে বলা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions