শিরোনাম
উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ

তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৭৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চীনের তিব্বতের পাহাড়ি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬২ জন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাতস। এতে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

খবরে বলা হয়, এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে নেপালের কাঠমান্ডুতেও এর কম্পন অনুভূত হয়েছে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল একটি ভূমিকম্প প্রবণ এলাকা। এখানে প্রায়শই ভূমিকম্পের খবর পাওয়া যায়। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions