শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

রাঙ্গামাটির সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে ৫ শিক্ষার্থী আহত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৩৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকা পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি (জিপ) ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতরা সবাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে যাওয়ার পথে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ৩ কিলোমিটার দূরে শিজকছড়া নামক জায়গায় একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি ‘চাকা পাঞ্চার’ হয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ জন শিক্ষার্থী মাথা ফেটে আহত হন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল-এএসপি) মাহমুদুল হাসান বলেন, দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে ফেরার পথে সাজেক ভ্যালি থেকে ৩ কিলোমিটার দূরে তিন রাস্তা মোড় নামক এলাকায় একটি চাঁদের গাড়ি উল্টে গিয়ে ৫ জন শিক্ষার্থীর মাথা ফেটে আহত হয়েছে। তারা সবাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে সবার নাম পরিচয় জানা যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions