শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

বান্দরবানে ভাইয়ের হাতে ভাই খুন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪২৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের আলীকদমে নয়াপাড়া এলাকায় একটি গরু বাছির কে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই এর আঘাতে ছোট ভাই নিহত হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া পাড়া এলাকার মৃত আনোয়ার হোসেন পুত্র বড় ভাই মোহাম্মদ মুসা মিয়া এর সাথে পারিবারিক দ্বন্দ্বে তার ছোট ভাই মোঃ নুরুল আবছার মামুনের কানে কামড় দিলে কান থেকে দ্রুত রক্ত ক্ষরণ হলে প্রাথমিক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা গ্রহণ করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় সময় আনুমানিক সাড়ে ৩ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজের পালিত একটি গরুর বাছুর কে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোঃ মুসা নামের আপন বড় ভাই কানে কাঁমড় দেওয়ার সাথে সাথে কান থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণ হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতির আশংকা দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে ডাক্তার। এক পর্যায়ে চিকিৎসারত অবস্হায় নুরুল আবছার মামুন মৃত্যু বরণ করে।

৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, আজ সকালে তাদের ২ ভাইয়ের মধ্যে একটি গরু বাছুর কে কেন্দ্র করে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কানে কাঁমড় দিলে অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার কারণে নুরুল আবছার মামুনের মৃত্যু হয় বলে জানান তিনি।

আলিকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন জানান, সৎ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি এখনও তদন্তাধীন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions