শিরোনাম
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে–ডনাল্ড ট্রাম্প ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পাহারায় সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্যসহ  আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৮ লাখ সদস্য প্রস্তুত ১০ সংস্থা থেকে ২৮ হাজার পর্যবেক্ষক সক্ষমতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন,বিএনপি গত ১ ফেব্রুয়ারি সিইসির কাছে অভিযোগ জানায় ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার বিদ্যুৎ-জ্বালানি খাতসহ তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি,জড়িত বেনজীর নাফিসার প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

খাগড়াছড়িতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, গুরুতর আহত ১

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৩৫ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোভেল বলেন, খাগড়াগামী একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ফিরোজ ঘটনাস্থলেই মারা যান। নিহত ফিরোজের বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।

মোটরসাইকেলে থাকা আরেক আরোহী মো. রাকিব গুরুতর আহত হয়েছেন। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions