শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও

খাগড়াছড়িতে প্রেমের টানে পাকিস্তানি যুবক

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- বাংলাদেশি তরুণী তাহমিনা আক্তার বৃষ্টির (২১) সাথে প্রেমের সম্পর্কের টানে পাকিস্তানি নাগরিক খাগড়াছড়ির মাটিরাঙায় ছুটে এসেছেন।

তাহমিনা মাটিরাঙার বেলছড়ি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকার আলী হোসেনের মেয়ে। সে খাগড়াছড়ির সরকারি কলেজের ব্যবসায়ী শাখার তৃতীয় বর্ষের ছাত্রী। পাকিস্তানি যুবক আলিম উদ্দিন (২৮) পাকিস্তানের লাহোর সিটির বাসিন্দা। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ৮ মাস যাবৎ পাকিস্তানি যুবক আলিম উদ্দিনের সাথে তাহমিনা আক্তার বৃষ্টির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের টানে গত ১১ ডিসেম্বর আলিম উদ্দিন পাকিস্তান থেকে চট্টগ্রাম হয়ে বেলছড়িতে আসেন। এরপর উভয়ের সম্মতিতে তারা দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এখন ওই পাকিস্তানি নাগরিক মেয়ের বাবার বাড়িতে অবস্থান করছেন।

 

তরুণীর বাবা মো. হোসেন বলেন, ১৯ ডিসেম্বর খাগড়াছড়িতে তাদের কোর্ট ম্যারেজ হয়। ২২ তারিখ বেলছড়ি নিজ গ্রামে সামাজিক রীতি অনুযায়ী বিয়ে হয়। আমার মেয়ে তার স্বামীর সাথে পাকিস্তানে চলে যাবেন মর্মে পাসপোর্ট ও ভিসার কাজ চলমান রয়েছে। ততদিন পর্যন্ত তারা এখানেই থাকবেন। দোয়া করি তারা যেন সুখী হয়।

 

পাকিস্তানি যুবক আলিম উদ্দিন বলেন, গত ৮ মাস যাবৎ আমাদের প্রেমের সম্পর্ক, আমার পরিবার আমাদের সম্পর্কের বিষয়ে অবগত আছেন। তাদের সম্মতিতে বিবাহ করেছি। আমি অল্প কিছু বাংলা বলতে ও বুঝতে পারি তাহমিনা আমাকে তা শিখিয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, পাকিস্তানি নাগরিক প্রেমজনিত কারণে মাটিরাঙায় এসেছেন। তার অন্য কোন উদ্দেশ্য আছে কিনা সেজন্য আমরা তার উপর নজর রাখছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions