শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

রাঙ্গামাটিতে ঠাণ্ডায় আগুন পোহাতে গিয়ে বৃদ্ধ দগ্ধ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ের চিৎমরমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন মংসুইহ্লা মারমা (৫০) নামের এক বৃদ্ধ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে উপজেলার চিৎমরম ইউনিয়নের পেকুয়া পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই বৃদ্ধের শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং মারমা জানান, হাঁপানি ও ঠা-াজনিত রোগে আক্রান্ত ছিলো মংসুইহ্লা। পরে আগুনের তাপ পোহাতে গিয়ে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসক ডা. বিলিয়ম জানান, সকালে অগিদগ্ধ হওয়া এক রোগীকে হাসপাতালে আনা হয়। তবে তার শরীরের বেশিরভাগ স্থানে আগুনে পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions