শিরোনাম
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি–নির্বাচনি ইশতেহার হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি,রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে ধারাভাষ্যে আছেন আতহার যমুনার সামনে ৩ জন নিহতের খবর সত্য নয়: প্রেস উইং শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ ফের সংঘর্ষ, আহত অর্ধশত বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে

রাঙ্গামাটির সাজেকে পর্যটকদের ঢল, খালি নেই কোনও রিসোর্ট

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- সাপ্তাহিক ছুটিতে রাঙ্গামাটির ভূস্বর্গ খ্যাত সাজেকে পর্যটকদের ঢল নেমেছে। যা এই শীত মৌসুমে সর্বাধিক। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে জিপ গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেলসহ সব মিলিয়ে প্রায় তিন হাজার পর্যটক সাজেক অবস্থান করছেন।

সাজেক রিসোর্ট মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যে পরিমাণ পর্যটক সাজেকে অবস্থান করছেন- এই মৌসুমে এত বেশি আর দেখা যায়নি। সব রিসোর্ট বুকিং হয়ে গেছে।

সাজেক জিপ গাড়ি লাইন ম্যান ইয়াছিন আরাফত জানান, সকালে ছোট, বড় গাড়ি মিলিয়ে প্রায় ৩৫০টি গাড়ি সাজেকে প্রবেশ করেছে। যাতে প্রায় তিন হাজার পর্যটক হবে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, শুক্রবার সকালে যে পরিমাণ পর্যটক সাজেকে এসেছেন, তা এই মৌসুমের সর্বাধিক।
সাজেকে ১৩৫টি রিসোর্ট রয়েছে, যাতে প্রায় এক হাজার জন থাকার ব্যবস্থা রয়েছে। কেউ যদি রুম না পেয়ে থাকেন, তাহলে মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করলে ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

এ ছাড়াও রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, কাপ্তাই লেকেও পর্যটকরা ভ্রমণ করছেন বলেও জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions