শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

খাগড়াছড়িতে জিপ উল্টে নিহত ১

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে জিপগাড়ি উল্টে মো. মনির হোসেন (২৪) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সড়ে ১০টার দিকে ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেনে ভাই-বোন ছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে। পেশায় গাড়ি চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাই-বোনছড়া বাজার থেকে জিপ গাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মনির হোসেন। তবে মনির হোসেন দুর্ঘটনার শিকার গাড়ির চালক ছিলেন না।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, দুর্ঘটনায় নিহত মনির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions