শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও

‘আমরা লজ্জিত অতীতের ব্যার্থতার দায়ভারের জন্য’-বান্দরবানে ডিআইজি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের ব্যাক্তিবর্গদের সঙ্গে চট্টগ্রাম পুলিশের ডিআইজি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সোমবার বিকালে বান্দরবানের বালাঘাটাস্থ পুলিশ লাইনস মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম পুলিশের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, পুলিশের অনেক দুর্বলতা ও সীমাবদ্ধতা রয়েছে। আমরা পুলিশ বাহিনী লজ্জিত, অতীতের ব্যার্থতার দায়ভার মেনে নিচ্ছি। তবে অতীত নিয়ে আর পড়ে থাকতে চাইনা। প্রত্যাশিত পুলিশ ফিরে পেতে যথাসাধ্য চেষ্টা করা হবে। সবকিছুর উর্দ্ধে উঠে আবারো ঘুরে দাড়াতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, দেশের খেয়ে অন্যদেশের আনুগত্য করবে না আর পুলিশ। অর্থনীতির সমৃদ্ধি করতে শান্তি প্রয়োজন। এই দেশ আমাদের সবার। কারো প্রতি আনুগত্য বা সাদা কালো পার্থক্য নয়। এখন থেকে সবার সঙ্গে সাম্য আচরণ করবে পুলিশ।

বান্দরবান পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, বান্দরবান সরকারী কলেজ অধ্যক্ষ নুরুল আবছার চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মো: জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, জেলা জামায়াত আমীর এএসএম আজাদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সভাপতি মাওলানা আবুল কালাম, বিএনপি নেতা মশিউর রহমান মিঠুন, মুজিবুর রশিদ, রিটল বিশ্বাস, চনুমং মারমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা, হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট উমেসিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions