শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

খাগড়াছড়িতে ঘরে ঢুকে নারীকে নৃশংসভাবে হত্যা,স্বর্ণালঙ্কার চুরি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে ঘরে ঢুকে এক নারীকে হত্যা নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে খাগড়াছড়ি পৌর শহরের অর্পণা চৌধুরী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম চুমকি রানী দাশ(৫০)। তিনি একই এলাকায় তপন কান্তি দাশের স্ত্রী।

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: তফিকুল আলম জানান, ঘরের ভেতরে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। নিহতের নারীর গলার হার, কানের দুল নিয়ে গেছে। নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে এই হত্যাকাণ্ড হয়েছে তা এখনো বলতে পারছি না। আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।

নিহতদের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আনা হয়েছে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চুমকি দাশের ব্যবসায়ী ছেলে প্রাপন্ত দাস পুলিশকে জানায়, সন্ধ্যায় তার ব্যবসায়ী বন্ধু বাড়ীতে এলে দুইজনই বের হয়ে যায়। রাতে আবার গরম কাপড় নিতে আসলে ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions