শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের’ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল আমাদের কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর নয়, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য লংমার্চ প্রসঙ্গে জামায়াত আমীর পুলিশ বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান প্রেসিডেন্টের শহীদদের রক্তের প্রতিশোধ নেয়া হবে, ইরানের কড়া হুঁশিয়ারি ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার–সংসদে প্রধানমন্ত্রী ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ স্ক্যাবিস,► ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে মানুষ ► হোস্টেল গণরুম বস্তি পোশাকশিল্প এলাকা ঝুঁকিতে

রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক ও ডিজিএফআই এর কর্নেলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬৬ দেখা হয়েছে

রাঙ্গামাটিঃ- আজ ০৫ ডিসেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলার পলওয়েল পার্ক মাল্টিপারপাস শেডে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক সম্মানিত জেলা প্রশাসক ও ডিজিএফআই এর সম্মানিত কর্নেল জিএস মহোদয়ের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ডিজিএফআই এর কর্নেল জিএস কর্নেল মোঃ আনোয়ারুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এসময় আগত অতিথিবৃন্দ বিদায়ী অতিথিগণের রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মকালীন সময়ের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। যার পরিপ্রেক্ষিতে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠে। কর্মময় জীবনে বিদায়ী অতিথিগণ সৎ, দক্ষ, গুণী ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। রাঙ্গামাটিবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন গুনী এই কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় রাঙ্গামাটি ১১ ইবি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, ডিজিএফআই এর নবাগত কর্নেল জিএস (ভারপ্রাপ্ত) লেঃ কর্নেল মিরাজ হায়দার চৌধুরী, পিএসসি, এনএসআই এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাসুদ হোসেন এবং রাঙ্গামাটি জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions