শিরোনাম
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি–নির্বাচনি ইশতেহার হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি,রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে ধারাভাষ্যে আছেন আতহার যমুনার সামনে ৩ জন নিহতের খবর সত্য নয়: প্রেস উইং শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ ফের সংঘর্ষ, আহত অর্ধশত বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধের দাবিতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বাঘাইছড়ি ইমাম মুয়াজ্জিন সংহতি পরিষদের উদ্যোগে চৌমুহনী মুক্তমঞ্চে সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও কয়েক হাজার মুসুল্লি ব্যানার ফেস্টুনসহ সমাবেশে অংশগ্রহণ করে।

বাঘাইছড়ি ইমাম মুয়াজ্জিন সংহতি পরিষদের আহবায়ক কাচালং বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কাউসার উদ্দিন নুরী’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিক্ষোভ সমাবেশ আহবায়ক সদস্য হাফেজ মোহাম্মদ হোসাইন, এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান, বাঘাইছড়ি মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা সোলাইমান খান, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমীন কুতুবী।

এসময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানান এবং আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কিছুদিন যাবৎ চক্রান্ত করে যাচ্ছে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। তারই প্রতিচ্ছবি চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকান্ড। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দেয়ার দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions