শিরোনাম
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি–নির্বাচনি ইশতেহার হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি,রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে ধারাভাষ্যে আছেন আতহার যমুনার সামনে ৩ জন নিহতের খবর সত্য নয়: প্রেস উইং শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ ফের সংঘর্ষ, আহত অর্ধশত বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে

প্রবাসীর স্ত্রীকে অপহরণকারী রাঙ্গামাটির সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জোবায়েদ হোসেন জাবেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) তাকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) কাপ্তাই থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বারঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে একটি মামলা রয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, জাবেদ প্রবাসীর স্ত্রীকে অপহরণ করার মামলায় রাঙ্গুনিয়া থানা থেকে কাপ্তাই থানায় যোগাযোগ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকা থেকে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে প্রাইভেটকারে তুলে নিয়ে অপহরণ করেছিল মো. জোবায়েদ হোসেন জাবেদ। পরে একই দিন ওই সৌদি প্রবাসী রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। সেই মামলাটি গত ৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় রূপান্তরিত হয়। এরপর থেকেই দীর্ঘদিন পলাতক ছিল এই জাবেদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions