শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ, বদিউল বললেন, ‘বিবেচনায় রয়েছে’

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩৪৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সরাসরি ভোটের মাধ্যমে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘বিষয়টি বিবেচনায় রয়েছে।’ শনিবার নির্বাচন কমিশন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

বদিউল আলম বলেন, ‘সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ও স্থানীয় সরকার নির্দলীয় হওয়ার কথা বলেছেন। কিন্তু সংসদীয় পদ্ধতি নয়, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। অর্থের উৎসের সচ্ছতা যেনো নিশ্চিত হয় সেটাও বলা হয়।’

তিনি বলেন, ‘মতবিনিময়ে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করা, হলফনামা যাচাই-বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, ‘না’ ভোট ফিরিয়ে আনার কথা বলা হয়।’

এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না, কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার কথা সুপারিশে বলা হয় বলে জানান বদিউল আলম।

তিনি বলেন, ‘ মতবিনিময় সভায় নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার, গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্তরা নির্বাচন করতে পারবে না, ব্যবসায়িক সংগঠনে নির্বাচিত প্রতিনিধি রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions