শিরোনাম
ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো

রাঙ্গামাটির কাপ্তাই অটল ছাপ্পান্ন আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩০৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাইতে অটল ছাপ্পান্ন সেনা জোনের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সিপাহী শহীদ আফজাল হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই অটল ছাপ্পান্ন সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নূর উল্লাহ জুয়েল, পিএসসি।

এছাড়া বক্তব্য রাখেন কাপ্তাই বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া। বক্তারা দেশের কল্যাণ, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, ছাপ্পান্ন বেংগলের অফিসার, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং সৈনিকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions