শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বাকস্বাধীনতা হরণের ব্যাপক ঝুঁকি রয়েছে: টিআইবি ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, দেশের স্বার্থবিরোধী হলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত : চিফ হুইপ খাগড়াছড়িতে আগুনে ওষুধের গোডাউনসহ পাঁচ দোকান পুড়ে ছাই রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের জলকপাট খুলে আবারও ছাড়া হচ্ছে পানি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ রাঙ্গামাটির পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে পিসিসিপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পূর্ব চীনে স্কুলে ছুরিকাঘাতে নিহত ৮

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;- পূর্ব চীনের একটি স্কুলের বাইরে ছুরিকাঘাতের ঘটনায় আটজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উক্সি শহরের ইসিং আর্টস অ্যান্ড ক্রাফটস ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজে ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

২১ বছর বয়সী সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি ২০২৪ সালে ওই প্রতিষ্ঠান থেকে স্নাতক পরীক্ষা দেন। কিন্তু পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে ডিপ্লোমা পাননি। ফলে ইন্টার্নশিপে কম বেতন পান। আর বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি।

পুলিশ জানায়, অভিযুক্ত ‘কোনও দ্বিধা ছাড়াই’ তার অপরাধ স্বীকার করেছেন।

ঘটনার তদন্ত চলছে এবং ঘটনার পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এই হামলার কয়েকদিন আগে, সোমবার দক্ষিণ চীনের ঝুহাই শহরে স্টেডিয়ামে গাড়ি চালিয়ে জনতার ওপর উঠিয়ে দেওয়ার এক ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হন।

পুলিশ জানিয়েছে, ওই চালক তার ডিভোর্সের বিষয় নিয়ে অসন্তুষ্ট ছিলেন।

এরপর থেকেই চীনে এই ধরনের সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সমাজের ওপর প্রতিশোধ’ নামে একটি সামাজিক প্রবণতা নিয়ে আলোচনা চলছে, যেখানে ব্যক্তিগত অসন্তোষের কারণে অপরিচিত লোকজনের ওপর হামলা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions