শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে ৮৪ রোহিঙ্গা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ দেখা হয়েছে

বান্দরবান:- সীমান্তের ওপারে উত্তেজনাকর পরিস্থিতিতে টিকতে না পেরে বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে ৮৪ জন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশ ঢুকে পড়েছে। এদের মধ্যে ৩১ জন শিশু রয়েছে।

স্থানীয় প্রশাসন ও বিজিবি সূত্রে জানানো হয়েছে, সোমবার রাতের মধ্যেই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে।
আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন জানান, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি ও পুলিশ বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারীদের আটক করে আলীকদম উপজেলা সদরে নিয়ে এসেছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের উপজেলা মিলনায়তনে রাখা হয়। পুশব্যাকের জন্য অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিজিবির কাছে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা পর্যন্ত শিশু ও নারীসহ রোহিঙ্গা নাগরিকরা সেখানেই অবস্থান করছেন।

আলীকদমে দায়িত্বরত বিজিবির ৫৭ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবেদ সাংবাদিকদের জানান, অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাকের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আশা করছি সোমবার রাতের মধ্যেই তাদের মিয়ানমারে পুশব্যাক করা সম্পন্ন হবে।

এদিকে, স্থানীয় সূত্রগুলো অভিযোগ করেছে, মিয়ানমারের রাখাইন প্রদেশে অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তের দু’পাড়ে সংঘবদ্ধ দালাল চক্র গড়ে উঠেছে। বিপুল পরিমাণ টাকার বিনিময়ে রাতের অন্ধকারে তারা গহীন জঙ্গল দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions