শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

‘প্রতি ৪ দিনে একজন সাংবাদিক হত্যা, হয়নি বিচার’ : জাতিসংঘ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩১৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ২০২০ এবং ’২১ সালের তুলনায় পরবর্তী দুই বছর অর্থাৎ ২০২২ ও ’২৩ সালে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রবণতা বেড়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিক বিষয়ক অঙ্গসংস্থা ইউনেস্কোর সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ এবং ২০২৩ সালে বিশ্বজুড়ে নিহত হয়েছেন ১৬২ জন সাংবাদিক ও সংবাদকর্মী। যা শতকরা হিসেবে পূর্ববর্তী ২০২০ এবং ২০২১ সালের তুলনায় ৩৮ শতাংম বেশি।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজৌলে এক বিবৃতিতে বলেছেন, “আমাদের হিসেব অনুযায়ী, ২০২২ এবং ২০২৩ সালে প্রতি চার দিনে একজন করে সাংবাদিক নিহত হয়েছেন। শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালনের জন্য এ পরিণতি বরণ করে নিতে হয়েছে তাদের।”

তিনি আরও বলেন, আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রদের প্রতি আমাদের আহ্বান, অপরাধীরা যেন বিনা শাস্তিতে পার পেয়ে না যায়।

ইউনেস্কোর প্রতিবেদনের তথ্য অনুসারে সবচেয়ে বেশি সংবাদিক হত্যার ঘটনা ঘটেছে লাতিন আমেরিকা ও ক্যারিয়ান অঞ্চলভুক্ত দেশগুলোতে। গত দুই বছরে দুই ভৌগলিক অঞ্চলভুক্ত দেশগুলোতে নিহত হয়েছেন ৬১ জন সাংবাদিক ও সংবাদকর্মী।

নিহত সাংবাদিকদের মধ্যে নারীর সংখ্যা ১৪ জন, যা শতকরা হিসেবে ৯ শতাংশ। এই ১৪ নারী সাংবাদিকের মধ্যে ৫ জনের বয়স ১৫ থেকে ২৪ বছর বয়সের মধ্যে।

তাছাড়া সাংবাদিক হত্যার বিচার যে বিশ্বজুড়েই উপেক্ষিত, তাও উল্লেখ করা হয়েছে ইউনেস্কোর প্রতিবেদনে। এ প্রসঙ্গে বলা হয়েছে, ২০০৬ সাল পর্যন্ত বিশ্বে সাংবাদিক হত্যার যত ঘটনা ঘটেছে, সেসবের ৮৫ শতাংশেরই কোনো বিচার হয়নি। যে ১৫ শতাংশ হত্যাকাণ্ডের বিচার হয়েছে, সেসবের অনেকগুলোকে পার হতে হয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা।
প্রতিবেদনে বলা হয়েছে “বিচার যত দীর্ঘায়িত হয়, ন্যায়বিচারের সম্ভাবনা তত হ্রাস পায়” ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions