শিরোনাম
আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না: সারজিস

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৯২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না, এটা শতভাগ নিশ্চিত। কিন্তু এই প্ল্যাটফর্মের সদস্যরা যদি ভবিষ্যতে রাজনীতি করতে চান, অন্য কোনো নামে বা অন্য কোনো ব্যানারে- তবে তাদের অবশ্যই রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক অধিকার তাদের আছে।’

আজ শুক্রবার সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘এই মুহূর্তে অভ্যুত্থানের জাস্ট প্রাথমিক একটা সফলতা আসলো। এর বিরুদ্ধে চক্রান্ত ডে-বাই-ডে বাড়ছে। আপনি যদি এখানে এখনি ওই ইউনাইটেড না থেকে, ওই চিন্তাটাতে চলে যান এবং অভ্যুত্থানটাকে এখনও টিকিয়ে রাখার যে চেষ্টা, এটাতে না থাকেন, তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা হবে; তা হলো বিভাজন তৈরি হবে’

তিনি আরও বলেন, ‘কেউ কল্পনা করতে পারে নাই, শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন। শেখ হাসিনার নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই বাকি ছিল। এ ছাড়া সবকিছুই দেশে হয়েছে। শেখ হাসিনার মতো মানুষের পতন হওয়া, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। পালিয়ে যাওয়ার সময় নেতাকর্মীদের নিয়েও যেতে পারেন নাই।’

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions